Skip to main content

Posts

ওশো দর্শন - রুদ্র মুহাম্মদ মনজু - সুফিবাদ

প্রায়শই আমার এমন মনে হয় যে, যা আমার করা উচিত তা আমি করছি না, অথবা যা করা উচিত নয় তা করছি; মনে হয়, কিছু একটা খুব দ্রুত বদলাতে হবে — স্কুলজীবনের সেই দুশ্চিন্তা যে আমি পরীক্ষায় ফেল করব, বা হয়তো আমাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। আমাদের সবাইকে এভাবেই বড় করে তোলা হয়েছে। আমাদের সমগ্র শিক্ষা—পরিবারে, সমাজে, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে—আমাদের মধ্যে মানসিক চাপ সৃষ্টি করে। আর মূল মানসিক চাপটি হলো এই যে, যা করা উচিত, তা তুমি করছ না। তারপর এই চাপ সারা জীবন ধরে চলতে থাকে; দুঃস্বপ্নের মতো তোমাকে অনুসরণ করে। এটি তোমাকে কখনো শান্তিতে থাকতে দেবে না। তুমি যদি বিশ্রাম নাও, এটি বলবে, “তুমি কী করছ? তোমার তো বিশ্রাম নেওয়ার কথা নয়; তোমার কিছু করা উচিত।” আর তুমি যদি কিছু করো, তখন এটি বলবে, “তুমি কী করছ? তোমার কিছু বিশ্রাম দরকার, সেটি অপরিহার্য; নইলে তুমি নিজেকেই পাগল করে ফেলবে—তুমি তো এমনিতেই তার দ্বারপ্রান্তে।” যদি তুমি কোনো ভালো কাজ করো, সে বলবে, "তুমি একটা বোকা। ভালো কাজ করে কোনো লাভ হবে না, লোকেরা তোমাকে ঠকাবে।" আর যদি তুমি কোনো খারাপ কাজ করো, সে বলবে, "তুমি এটি কী করছো? তুমি ...

বিবাহিত থেকেও কি একই সাথে স্বাধীন থাকা সম্ভব?

বিবাহিত থেকেও কি একই সাথে স্বাধীন থাকা সম্ভব? এটা কঠিন কিন্তু অসম্ভব নয়। কেবল সামান্য একটু বোঝার প্রয়োজন। কয়েকটি মৌলিক সত্যকে মেনে নিতে হবে। প্রথমত, কেউ কারও জন্য জন্মায় না। দ্বিতীয়ত, অন্যকে কেমন হতে হবে—তোমার সেই আদর্শ বা প্রত্যাশা পূরণ করার জন্য কেউ এখানে আসেনি। তৃতীয়ত, তুমি নিজের ভালোবাসার মালিক এবং তুমি তা যতটা খুশি দিতে পারো—কিন্তু অন্য কারও কাছে ভালোবাসার দাবি করতে পারো না, কারণ কেউই কারও দাস নয়। এই সাধারণ বিষয়গুলো যদি বোঝা যায়, তাহলে তুমি বিবাহিত নাকি অবিবাহিত—তাতে কিছু যায় আসে না; তোমরা একে অপরের সাথে থাকতে পারো—একে অপরকে নিজস্ব পরিসর বা ‘স্পেস’ দিয়ে এবং কখনোই একে অপরের ব্যক্তিত্বের উপরে হস্তক্ষেপ না করে। আসলে, বিবাহ একটি পুরনো অপ্রচলিত প্রথা। প্রথমত, কোনো প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে জীবনযাপন করা ভালো নয়। যেকোনো প্রতিষ্ঠানই ধ্বংসাত্মক। বিবাহ লক্ষ লক্ষ মানুষের সুখের প্রায় সমস্ত সম্ভাবনাই ধ্বংস করে দিয়েছে—এবং এসবই ঘটেছে নিতান্তই অর্থহীন সব কারণে। আসলে বিবাহের সেই প্রথাটিই—ভিত্তিহীন বা অন্তঃসারশূন্য। কোনো না কোনোভাবে প্রতিটি স্ত্রীই তার স্বামীকে ‘প্রহার’ করে। এটি হয়তো শারীরিক নয়,...

শাসকের ক্ষমতা বনাম সাধকের শক্তি | আনুশেহ আনাদিল | সুফিবাদ

কারবালার পর ক্ষমতা যখন ধর্মের ওপর দখল নিল, ইসলাম কিন্তু হারিয়ে যায়নি। রাজদরবার ছেড়ে চলে গিয়েছিল খলিফাদের প্রাসাদ, শাসকের গৌরব বাড়ানোর জন্য নির্মিত মার্বেলের মসজিদ, ক্ষমতাকে বৈধতা দেওয়া পোষা আলেমদের জগৎ থেকে দূরে। ইসলাম টিকে ছিল নীরবে– মরুভূমি পেরিয়ে, নদীর তীরে, বন-গ্রামে, সাধারণ মানুষের জীবনের ভেতরে। সাম্রাজ্য হিসেবে নয়, উপস্থিতি হিসেবে। কারবালা ছিল সভ্যতাগত ভাঙন। যখন ইয়াজিদ জুলুমের প্রতি আনুগত্য দাবি করল আর ইমাম হুসাইন (রা.) তা প্রত্যাখ্যান করলেন, তখন ইসলাম সন্ধিক্ষণে দাঁড়িয়েছিল। ইমাম হুসাইনের (রা.) শাহাদাত শুধু রাজনৈতিক সহিংসতা নয়। এ ছিল সেই মুহূর্ত, যখন বিবেককে ক্ষমতার নামে প্রকাশ্যে হত্যা করা হয়েছিল। বাংলায় ইসলাম এসেছিল আউলিয়াদের মাধ্যমে। লোকজ ও আত্মিক স্মৃতিতে আছে, শতাব্দী ধরে প্রায় ৩৬০ জন আউলিয়া বাংলায় প্রবেশ করেছিলেন– সাধক, দরবেশ, চিকিৎসক, পথপ্রদর্শক। তারা ইসলামের বাণী বহন করেছিলেন শুধু আইনের আকারে নয়; জীবিত নৈতিকতা হিসেবে। তারা এ দেশের ভাষায় কথা বলেছেন। কৃষক, জেলে, তাঁতি আর দরিদ্র মানুষের পাশে বসেছেন। স্থানীয় সংস্কৃতি মুছে দেননি; রূপান্তরিত করেছেন। এই সুফিরা ভয...

সংযোগ, বৈচিত্র্য ও পবিত্রতার বোধ - আনুশেহ আনাদিল - সুফিবাদ

ধর্ম কখনোই মানুষের হৃদয়কে বিভক্ত করার জন্য জন্মায়নি। এর জন্ম হয়েছিল মানুষের বিস্ময় থেকে– জীবনের অজানার মুখোমুখি দাঁড়ানোর মুহূর্তে; আকাশের অসীমতা দেখে থমকে থাকার মুহূর্তে; নদীর অবিরাম স্রোতে নিজেকে হারিয়ে ফেলার মুহূর্তে। সেই সময় থেকেই বিশ্বাস জন্ম নেয়– একটি নিঃশব্দ আলো, যা অন্তরের গভীরতম স্থানে পথ দেখায়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ধর্ম হয়ে গেছে নিয়ম, রীতিনীতি, পরিচয় চিহ্ন; যেখানে আত্মার স্থান কমে গেছে, সেখানে আচার-প্রদর্শনের রাজ্য বিস্তৃত। বিশ্বাস গভীরভাবে ব্যক্তিগত। এটি আরোপ করা যায় না। মানুষ যেমন এক নয়, বিশ্বাসও এক নয়। একই প্রার্থনা, একই আচার, একই শব্দ, তবু ভেতরের অনুভূতি সব মানুষের ভিন্ন। কেউ বিশ্বাস খুঁজে পায় যন্ত্রণার মধ্য দিয়ে, কেউ আনন্দে, কেউ নীরব প্রশ্নের মধ্য দিয়ে। বিশ্বাসে একরূপতা চাপানো মানে মানুষের অন্তরের আকাশকে সীমাবদ্ধ করা, তার নিজস্ব যাত্রাকে অস্বীকার করা। প্রকৃতি আমাদের প্রতিদিন এই সত্য শেখায়। প্রকৃতি এক নয়। সে বৈচিত্র্যে ভরা, বিস্তৃত, অগণিত, গভীর। অরণ্যে একটিই গাছ নয়; নদী কখনও সরল নয়; আকাশ কখনও একই রঙে সীমাবদ্ধ নয়। ভিন্নতার মধ্যেই জীবনের ভারসাম্য।...

URS-E AKBAR - CHATTOGRAM DARBAR SHARIF - SUFISM - ...

Sufism - Global Sufi Media: URS-E AKBAR - CHATTOGRAM DARBAR SHARIF - SUFISM - ... : সৃষ্টি জগতের মহান ত্রাণকর্তা মওলা নবী - হযরত আহমদ মোজতবা মোহাম্মদ মোস্তফা (সা.)’ এর 4 দিন ব্যাপী সৌরবার্ষিক। ওরছে মওলা নবী (সা.) "ওরছে ...

Sufism - Global Sufi Media: URS-E AKBAR - RaheVander - Sufism - Bangladesh

Sufism - Global Sufi Media: URS-E AKBAR - RaheVander - Sufism - Bangladesh : সৃষ্টি জগতের মহান ত্রাণকর্তা মওলা নবী - হযরত আহমদ মোজতবা মোহাম্মদ মোস্তফা (সা.)’ এর 4 দিন ব্যাপী সৌরবার্ষিক ওরছে মওলা নবী (সা.) "ওরছে আ...

Brommando - The Earth: যা আছে ব্রহ্মাণ্ডে, তা আছে দেহ ভাণ্ডে।

Brommando - The Earth: যা আছে ব্রহ্মাণ্ডে, তা আছে দেহ ভাণ্ডে। : দেহের মাঝে এঁটে রয় ব্রহ্মাণ্ড বিশাল উপরেতে আকাশ রহে নিচেতে পাতাল এর গভীরে যে মালামাল হেলায় তাহার খবর নিলানা। [জালাল উদ্দিন খাঁ, জালা...

HOLY 57th ANNUAL URS MUBARAK - RAHE BHANDER DARBAR SHARIF - SUFISM - BANGLADESH

Holy 57th Annual URS Mubarak of the Universal #Sufi Saint- Hazrat Mawlana Syed Salekur Rahman Shah Maizbhandari (Q.) মহান ৭ পৌষ ওরছ-এ পাকে দুলহায়ে হযরত (ক.), তরিকায়ে রাহে ভান্ডার এর মহান প্রতিষ্ঠাতা, খলিফায়ে গাউছুল আজম মাইজভান্ডারী (ক.), ছাহেবে অজুদুল কোরআন, দুলহায়ে হযরত শাহছুফি মৌলানা ছৈয়দ ছালেকুর রহমান শাহ মাইজভান্ডারী (ক.)'র পবিত্র বার্ষিক ওরছ শরীফ। তাং- ৭ পৌষ ১৪৩২ বাং, ২২ ডিসেম্বর, ২০২৫ ইং, রোজ- সোমবার। স্থান- ছালেক মঞ্জিল, রাহে ভান্ডার দরবার শরীফ, ধামাইরহাট, দঃ রাজানগর, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। উক্ত ওরছ শরীফে আপনারা সকলে আমন্ত্রিত। #Invited #UrsMubarak #UrsSharif #রাহেভান্ডার #RaheBhander #RaheVander #RaheBhanderDarbarSharif #Maizbhandar #SufiCentre #SufiMedia #Sufism #Muslim #Islam #World #Chittagong #Bangladesh

Rahe Vander URS Mubarak

মহান ৭ পৌষ - ২২ ডিসেম্বর ২০২৫ ইং, ওরছ-এ পাকে দুলহায়ে হযরত (ক.) তরিকায়ে #রাহে_ভান্ডার এর মহান প্রতিষ্ঠাতা, খলিফায়ে গাউছুল আজম #মাইজভান্ডারী (ক.), ছাহেবে অজুদুল কোরআন, দুলহায়ে হযরত, শাহসুফি মাওলানা ছৈয়দ ছালেকুর রহমান শাহ মাইজভান্ডারী (ক.)'র পবিত্র বার্ষিক #ওরছ_শরীফ। তাং- ৭ পৌষ ১৪৩২ বাং, ২২ ডিসেম্বর ২০২৫ ইং। স্থান- ছালেক মঞ্জিল, রাহে ভান্ডার দরবার শরীফ, ধামাইরহাট, দঃ রাজানগর, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। উক্ত ওরছ শরীফে আপনারা সকলে আমন্ত্রিত। #UrsMubarak #UrsSharif #রাহেভান্ডার #RaheVander #RaheBhander #Maizbhandar #RaheBhanderDarbarSharif #Chittagong #Bangladesh #Sufism #Islam

HOLY URS-E HAYATI (URS MUBARAK) (RAHE VANDER SILSILA)

"মহান ওরছে হায়াতী | 07 কার্তিক ১৪৩২ ( বাংলা) | 23 অক্টোবর২০২৫" "HOLY URS-E HAYATI | 07 KARTIK 1432 ( Bangla Calendar ) | 23 OCTOBER 2025" The 64th Annual Holy URS-E HAYATI of Hazrat Shah Sufi Moulana SYED MOHAMMAD ABDUL MALEK SHAH (Q.S.A.)(1916-1980), will be observed at CHATTOGRAM DARBAR SHARIF in Chattogram, Bangladesh. RaheVander Silsila's GRAND SHAYKH Allama SUFI SYED JAFAR SADEK SHAH ( M. ) Al- Rahe Vanderi invited all of you to attend and achieve blessings on this holy occasion. Venue: CHATTOGRAM DARBAR SHARIF, CHITTAGONG, BANGLADESH. Date: October 23, 2025 (Kartik 7, 1432 Bangla Calendar) #UrsMubarak #UrsSharif #URSeHAYATI (খোশরোজ মোবারক) #RaheVander #রাহেভান্ডার #RaheBhander #Maizbhandar #ChattogramDarbarSharif #Chattogram #Chittagong #Bangladesh #Sufism #Islam Website: RaheVander .org ©️ Chattogram Darbar Sharif.

অমৃত বাণী Amrit Saying's الرحيق الأقوال: হযরত মাওলানা জালালুদ্দিন রুমি (রহ.)’র মহা পবিত্র ক...

অমৃত বাণী Amrit Saying's الرحيق الأقوال: হযরত মাওলানা জালালুদ্দিন রুমি (রহ.)’র মহা পবিত্র ক... : 1. হারিয়ে না গেলে পাওয়া সম্ভব নয়। 2. আকাশ কেবল হৃদয় দিয়েই ছোঁয়া যায়। 3. প্রদীপগুলো আলাদা কিন্তু আলো একই। 4. যা তোমাকে পরিশুদ্ধ করে, স...

Three In One: প্রভু

Three In One: প্রভু :         -  নার্গিস আলমগীর অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি অপূর্ব তোমার সৃষ্টি যত দেখি জুরায়না আঁখি শুভ্র তুষারেরা বর্ষে যাচ্ছে। তোমার সূ...

HOLY URS MUBARAK - RAHE BHANDER DARBAR SHARIF - BANGLADESH

56th Urs Festival of The great founder of RAHE BHANDER SILSILA, Sahebul Ojudul Quran, Dulha e Hazrat Gausul Azam Moulana SYED SALEKUR RAHMAN SHAH (Q.) Maizbhandari will be held at. RAHE BHANDER DARBAR SHARIF , Rajanagar, Rangunia, Chattogram, Bangladesh. on 07 Poush, 1431 BANGLA, December - 22- 2024, Thursday. You are warmly Invited! #Urs #UrsSharif #UrsMubarak #22December 2024 #07Poush 1431 #RaheBhander #RaheVander #RaheBhanderSilsila #Maizbhandar #RaheBhanderDarbarSharif #Sufism #Islam  #Chattogram #Chittagong #Bangladesh

HOLY URS-E HAYATI | 07 KARTIK, 23 OCTOBER 2024

"মহান ওরছে হায়াতী | ০৭ কার্তিক | ২৩ অক্টোবর" "Holy Urs-e Hayati | 07 Kartik | 23 October" All are cordially invited !!! Please, welcome to join the 63rd ANNUAL URS-E HAYATI (KhosRoj Sharif / Khelafat Ceremony) of Sultanul Arefeen- Ajad-e Mujaddad-e Zaman- Hazrat Mawlana SYED MOHAMMED ABDUL MALEK SHAH Rahe Vanderi (Q.S.A.) The founder of CHATTOGRAM DARBAR SHARIF in Bangladesh. Program Dated: October 23, 2024 Organizer: Hazratul Allama Sufi SUFI SYED JAFAR SADEK SHAH (M.) The GRAND SHAYKH of Rahe Vander Silsila. Sajjada Nashin of Chattogram Darbar Sharif. . . . #URSeHayati #UrsMubarak #UrsSharif #RaheVander #Maizbhandar #SufiSyedJafarSadekShah #RaheVanderSilsila #ChattogramDarbarSharif #Sufism #Islam #Bangladesh ©️ CHATTOGRAM DARBAR SHARIF, Facebook Page. ..................... Sufism

কেমন আছেন, ভালো আছি - জান্নাতুন নুর দিশা

এ শহরে আমার কোনো বন্ধু নেই! অবশ্য এ নিয়ে আমার কোনো আক্ষেপ, অনুযোগ, উৎকণ্ঠা নেই। বন্ধুহীন শহরের রাস্তায় আমি যে দীর্ঘশ্বাস নিয়ে হাঁটি, তা বন্ধুহীনতার নয়, নয় একাকীত্বের। কেবল একরাশ ক্লান্তির! এ শহরে ক্লান্তি মুছবার মতো আমার কোনো গামছা নেই। আমি ফুটপাতে দাঁড়িয়ে নতুন গামছা দেখি। এ শহরে আমরা প্রত্যেকেই তো একেকটা দীর্ঘশ্বাস বয়ে বেড়াই। এ শহরে প্রত্যেকের মন একেকটা সাদা থান পরে আছে। বিধবা মন নিয়ে সাংসারিক দম্পতি যাপন করছে দিনরাত। এর চেয়ে নৃশংস নয় আমার বন্ধুহীনতা। আমি আমার অবসাদ ফেরি করি না কারো দুয়ারে। যে শহরে সকালের রোদেরা অভিশপ্ত, হাড়ের সন্ধিতে জমাট ব্যথার মতো অসহ্য জীবন যাপন, সেখানে আমার দুঃখের কথা বলে আমি কার বুক ভারী করব? শীঘ্রই ছেড়ে যাব এ শহর। দূরে, অন্য কোনো শহরে গড়ব বসতি, তবে অত তাড়া নেই। ঠিক ট্রেনের অপেক্ষায় যদি কেটে যায় একটা জন্ম, তবু ভুল ট্রেনে চড়ব না। কবিতা : “ কেমন আছেন - ভালো আছি” লেখক : জান্নাতুন নুর দিশা ২৪ জানুয়ারী ২০১৯।

Holy 118th Urs Mubarak - Maizbhandar Sharif

মহান ১০ মাঘ ওরছে পাকে গাউছুল আলামিন (ক.) এ রাহে ভান্ডার দর্শনের মহান দীক্ষাগুরু আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.)। (১১৮তম বেছাল বার্ষিকী), বুধবার, ১০ মাঘ ১৪৩০ বাং, ০৯ রজব ১৪৪৫ হিঃ, ২৪ জানুয়ারি ২০২৪ ইং। স্থান: দপ্তরে গাউসুল আযম মাইজভাণ্ডারী (গাউছিয়া আমিন মঞ্জিল) মাইজভান্ডার শরীফ, ফটিকছড়ি, চট্টগ্রাম, বাংলাদেশ। তথ্য ও ছবি-রাহে ভান্ডার মাল্টিমিডিয়া।

আজ দশ মাঘ

আজ দশ মাঘ বুধবার গাউছুল আলামিন দিবসে মা'আদুরীকে একাডেমিক শিক্ষালয়ে দাখিল করলাম। শাহজাদী ছৈয়দা মেহেরুন নিছা আদুরী প্লে- আল কুরআন একাডেমী কধুরখীল, বোয়ালখালী, চট্টগ্রাম। Copy Post: ছৈয়দ মশিউর রহমান রাহার (মা.)

মাসিক ছুফি বৈঠক - সীতাকুন্ড'স্থ ফৌজদারহাট

ফৌজদারহাট এলাকায় রাহে ভান্ডারী 'ছুফি বৈঠক' অনুষ্ঠিত। সীতাকুন্ড থানাধীন ফৌজদারহাট এলাকায়, রাহে ভান্ডার সিলসিলার অনুসারীদের ব্যবস্থাপনায়- মহান (৬ রজব ও ১০ মাঘ) বেছাল বার্ষিকী এবং (প্রতি বাংলা মাসের ০৫ তারিখ), গাউছে রাহে ভান্ডারী (ক.)'র স্মরণে মাসিক "ছুফি বৈঠক" (দরূদ-কিয়াম, ছা'মা মজলিস ও বিশেষ মোনাজাত) অনুষ্ঠিত হয়। ছদারত করেনঃ- সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা'র প্রতিষ্ঠাতা, ছিররুর রহমান মাখযানুল কোরআন, মোজাদ্দেদে তরিকত, মওলা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.) মহান দীক্ষাগুরু, রাহে ভান্ডার দর্শন দরূদ-কিয়াম পরিচালনা করেনঃ- আল্লামা মুফতি আব্দুস সাত্তার ছলিমপুরী ছা'মা সঙ্গীত পরিবেশনায়- বিশিষ্ট কাওয়াল আবু তালুকদার হাবীব তারিখ- ০৫ মাঘ ১৪৩০ বাং, ০৬ রজব ১৪৪৫ হিঃ, ১৯ জানুয়ারি ২০২৩ ইং, শুক্রবার বাদে এ'শা।    স্থান- বীর মুক্তিযোদ্ধা জহুর চৌধুরী বাড়ী,            ফৌজদারহাট, ছলিমপুর, সীতাকুন্ড, চট্টগ্রাম। ব্যবস্থাপনায়- চট্টগ্রাম দরবার শরীফ এর...