"তুমি কি ভবিষ্যতের দিকে চেয়ে আছ জান্নাত -জাহান্নাম দেখতে? অথচ তোমার বর্তমানের মাঝেই রয়েছে সেগুলো। যখন তুমি কোন চুক্তি, যুক্তি আর প্রত্যাশা ছাড়াই ভালোবাসতে পারবে, তখন তুমি জান্নাত খুঁজে পাবে। যখন তুমি ঘৃণা আর মারামারিতে জড়িয়ে থাকবে, তুমি খুঁজে পাবে জাহান্নাম।" 🌻হযরত শামস তাবরিজি (রহ.) #SufiSaying #AmritSayings
"কালেমা মুখে বলা শরীয়ত; কালেমার অর্থ মতে মনে চিত্র অঙ্কন তরিকত। ঐ চিত্র লাভ হাকিকত। ঐ চিত্র মতে পূর্ণ পরিচয় পাওয়া মারেফত।" 🌻হযরত শাহ্ ছুফী মৌলানা ছৈয়দ মোহাম্মদ আব্দুল মালেক শাহ্ (কঃ) আল-রাহে ভান্ডারী #SufiSaying #AmritSayings #Sufism
তোমার দেখা সবকিছুরই অদৃশ্য জগতে নিজস্ব একটা শিকড় আছে। ধরণ হয়তো পরিবর্তিত হয়, কিন্তু তার সারমর্ম একই থাকে। প্রতিটি বিস্ময়কর বস্তু বিলুপ্ত হবে, প্রতিটি সুশ্রাব্য উক্তি বিলীন হবে, কিন্তু নিরুৎসাহিত হোয়ও না, সেগুলোর উৎস শ্বাশত, ক্রমবর্ধমান, বহুরূপী, নতুন জীবন ও আনন্দ দায়ী। তুমি কেনো বিলাপ করছো? এর উৎস তো তোমারই মধ্যে, তোমার ভেতর থেকেই প্রসারিত হচ্ছে সমগ্র বিশ্ব। 🌻আল্লামা জালালুদ্দিন রুমি (রহ.)
বোয়ালখালী প্রেস ক্লাবের জন্য চট্টগ্রাম দরবার শরীফের "ভালোবাসার সম্প্রদান" উপহার প্রদান। চট্টগ্রাম দরবার শরীফের পক্ষ থেকে করোনা সংকট মোকাবিলায় বোয়ালখালী প্রেস ক্লাবের সাংবাদিকদের জন্য ভালোবাসার সম্প্রদান স্বরুপ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকালে বোয়ালখালী প্রেস ক্লাব নেতৃবৃন্দের কাছে এসব উপহার সামগ্রী হস্তান্তর করেন রাহে ভাণ্ডার সিলসিলার পীর আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা মাখযানুল কোরআন ছিররুর রহমান আল্লামা ছুফী ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.)। এসময় আল্লামা ছুফী ছৈয়দ জাফর ছাদেক শাহ বলেন- সাংবাদিকরা করোনা মোকাবিলায় সম্মুখ যোদ্ধা। প্রতিটি গণমাধ্যম প্রতিষ্ঠান প্রধানদের প্রতি আমার অনুরোধ, গণমাধ্যমকর্মীদের পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা দিয়ে তারপর কাজে পাঠানোর জন্য। শেষে করোনায় বাংলাদেশে মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা ও আক্রান্তদের রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সকল দিবসের সেরা দিবস ২৯ আগষ্ট নবী দিবস | PROPHET’S DAY | ইয়াউমুন্নবী ( ﷺ ) বছর, মাস ও দিনের সময় নির্ধারণের সকল প্রক্রিয়া চন্দ্র ও সূর্যের আবর্তন কেন্দ্রীক- এ তত্ত্বটি ঐতিহাসিক সত্য। এ বিষয়ে আল কোরআনে এরশাদ হচ্ছে: “তারা আপনার নিকট নতুন চাঁদ সম্পর্কে জানতে চায়, আপনি বলুন, এটি মানুষের জন্য সময় নির্ধারণ ও হজ্জের সময় জানার মাধ্যম” (সূরা বাক্বারা, আয়াত খন্ড ১৮৯)। উক্ত আয়াতে কারিমা দ্বারা প্রমাণিত হয়, চাঁদ সৃষ্টির একটি বিশেস কারণ হলো সময় নির্ধারণ। অন্য আয়াতে কারিমায় সময় জানার ক্ষেত্রে সূর্যের অবদান উল্লেখ করতে গিয়ে এরশাদ হচ্ছে: আমি (আল্লাহ্) রাত ও দিনকে দু’টি নিদর্শন করেছি। রাতের নিদর্শনকে নিষ্প্রভ করেছি এবং দিনের নিদর্শনকে করেছি দেখার উপযোগী। যেন তোমরা তোমাদের প্রতিপালকের অনুগ্রহ অন্বেষণ করতে পারো এবং বছরের সংখ্যা ও গণনা সম্পর্কে জানতে পারো। আমি প্রতিটি বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করি (সূরা বনী ইসরাইল আয়াত- ১২)। কিন্তু কালের চক্রে প্রক্রিয়াদ্বয়ে সঠিক সময় নির্ধারণে মতানৈক্যের কোন শেষ নেই। তাই নির্ভরযোগ্য মতামতের আলোকে নিম্নে সৌর বর্ষের হিসাবে নবী দিবস উদ্যাপনের তাত্ত্বিক বিশ্লেষনের প্রয়াস পাচ্ছি...