দরবার শরীফের "ভালোবাসার সম্প্রদান" উপহার প্রদান।
চট্টগ্রাম দরবার শরীফের পক্ষ থেকে করোনা সংকট মোকাবিলায় বোয়ালখালী প্রেস ক্লাবের সাংবাদিকদের জন্য ভালোবাসার সম্প্রদান স্বরুপ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকালে বোয়ালখালী প্রেস ক্লাব নেতৃবৃন্দের কাছে এসব উপহার সামগ্রী হস্তান্তর করেন রাহে ভাণ্ডার সিলসিলার পীর আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা মাখযানুল কোরআন ছিররুর রহমান আল্লামা ছুফী ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.)।
এসময় আল্লামা ছুফী ছৈয়দ জাফর ছাদেক শাহ বলেন- সাংবাদিকরা করোনা মোকাবিলায় সম্মুখ যোদ্ধা। প্রতিটি গণমাধ্যম প্রতিষ্ঠান প্রধানদের প্রতি আমার অনুরোধ, গণমাধ্যমকর্মীদের পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা দিয়ে তারপর কাজে পাঠানোর জন্য। শেষে করোনায় বাংলাদেশে মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা ও আক্রান্তদের রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Comments
ChattogramDarbarSharif -Bangladesh