"কবরের আজাব (প্রচলিত মত) বলে কিছু নেই" কবি নজরুল বলেছেন: "আমার বিশ্বাস আত্মার তৃপ্তিই স্বর্গ সুখ, আর আত্মার প্রবঞ্চনার পীড়াই নরক যন্ত্রণা"। আসলে স্বর্গ ও নরক সম্পর্কে আমাদের সমাজে যে সমস্ত কিচ্ছা কাহিনী বদ্ধমূল আছে, এর সকলই মিথ্যা ও কাল্পনিক ধারণা মাত্র । কোরান হাদিসের রূপক ভাষাকে বুঝতে না পারার দরুণ ধর্ম জগতে এসব মিথ্যাচার ঢুকে পড়েছে; তবে এর জন্য জাল হাদিসও বেশ দায়ী । কবর-আজাব সম্বন্ধেও কিছু আজগুবি ধারণা সমাজে বদ্ধমূল রয়েছে । মূলত ধর্ম-গ্রন্থে কবর-আজাব বলতে জীবন্ত দেহের আজাবকেই বুঝানো হয়েছে । মানব দেহটাই মূলত কবর । দুঃখ-কষ্ট সব এখানেই ভোগ করতে হয় । তাই সুফিরা বলে থাকেন: "আমরা দুজোখে যাবো না, বরং আছি"!! এক জনমে মুক্তি অর্জন হয় না বলে পূণর্জন্মের ব্যবস্থা রয়েছে, এক জনমে ফলভোগ শেষ হয় না বলে জন্মান্তরের ব্যবস্থা রাখা হয়েছে; তাই বুদ্ধের বার্তা: "বারবার জন্মই দুঃখ"!! যদি কবরেই সাজা প্রদান করা হতো তাহলে মানুষের পার্থিব দুঃখ-কষ্ট ভোগ করতে হতো না, এবং জীবন্ত দেহে এই দুঃখ-দুর্দশা, অভাব-যন্ত্রণা ভোগের ইত্যাদি পীরাদায়ক ব্যবস্থার কোন প্রয়োজন ছিল না, যেহেতু ক...
This is my Personal blog...