রাহে ভান্ডার সিলসিলার মহান প্রতিষ্ঠাতা, দুলহায়ে হযরত, শাহ্ছুফি মওলানা ছৈয়দ ছালেকুর রহমান শাহ্ (ক.) রাহে ভান্ডারী' এর সংক্ষিপ্ত জীবনী
রাহে ভান্ডার সিলসিলার মহান প্রতিষ্ঠাতা, দুলহায়ে হযরত, শাহ্ছুফি মওলানা ছৈয়দ ছালেকুর রহমান শাহ্ (ক.) রাহে ভান্ডারী’ এর সংক্ষিপ্ত জীবনী। মাইজভান্ডারী চিরঞ্জীব বেলায়তী ধারার পূর্ণাঙ্গ উত্তরাধিকারী, হযরত গাউছুল আজম,শাহ্ছুফি মওলানা ছৈয়দ আহমদ উল্লাহ (ক.) মাইজভান্ডারী’র আদর্শের ধারক-বাহক, ছাহেবুল অজুদুল কোরআন, শাহ্ছুফি মওলানা ছৈয়দ ছালেকুর রহমান শাহ্ (ক.) রাহে ভান্ডারী হলেন, গাউছে মাইজভান্ডারীর অসংখ্য খলিফাগণের মধ্যে স্বীয় জ্যোতিতে ভূবন আলোকারী এক অনন্য নক্ষত্র। গাউছে মাইজভান্ডারী হযরত কেবলা (ক.) যাকে নিজে ‘দুলহা’ বলে সম্বোধন করেছিলেন। তাঁর উক্ত স্নেহের দুলহাই একদিন সাধনার জগতে জ্ঞানের মঞ্চে সত্যিকারের দুলহা রূপে সিংহাসন অলংকিত করেছিলেন। যার ঘটনা বহুল জীবনী এ নূন্যতম পরিসরে প্রকাশ করা অসম্ভব। তথাপি কিয়দংশে বিষয়ের নিরিখে আলোকপাত করা বাঞ্চনীয়। বংশ পরম্পরায় কোরাইশ গোত্রীয় আমাদের প্রাণপ্রিয় দুলহায়ে হযরত মওলানা ছৈয়দ ছালেকুর রহমান শাহ (ক.) ২০ অগ্রহায়ন ১২৫৩ বাংলা, ১৮৪৮ ইংরেজী, জন্ম গ্রহণ করেন এবং ৭ পৌষ ১৩৭৩ বাংলা, ২২ ডিসেম্বর ১৯৬৮ ইং, ০১ শাওয়াল, রবিবার ১২০ বছর বয়সে মহান রবের মিলনে বেছাল প্রাপ্ত হন। তা...