করোনা নয়, আসুন সহানুভূতি ছড়াই 🌹 ___________________________ চলমান লকডাউন এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে "ছায়ানীড় চট্টগ্রাম শাখার" উদ্যোগে দক্ষিণ চট্টগ্রামে অবস্থিত বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নে অবস্থিত একটি এতিম খানায় আগামী ২ সপ্তাহের জন্য সেহেরী এবং ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে। পবিত্র কুরআন মাজিদে রাব্বুল আলামিন বলেনঃ: وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَىٰ حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا "তারা আল্লাহর ভালবাসায় অভাবগ্রস্ত, এতীম ও বন্দীকে খাবার দেয়।" (সূরা ইনসান/দাহর: ৮) এ আয়াতে বলা হয়েছে যে, জান্নাতবাসী লোকদের একটি অন্যতম বৈশিষ্ট্য যে, তারা অভাবী, অনাথ-এতিম শিশু ও বন্দিদেরকে খাবার দান করে (চাই সে মুসলিম হোক বা অমুসলিম হোক।) আমরা বিশেষ ভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আড়াল থেকে সাহায্য করে যাচ্ছেন প্রতিনিয়ত। আপনারা চাইলে আপনাদের সাধ্যমত অনুদান পাঠিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারেন। সাহায্য পাঠানোর ঠিকানাঃ Bkash- 01836130744 (personal) Bkash- 01838937760 (personal) Nogod- 01836130744 (personal) Chayanir Foundation Chayanir Chattogram
This is my Personal blog...