Monday, April 26, 2021

করোনা নয়, আসুন সহানুভূতি ছড়াই! Chayanir



করোনা নয়, আসুন সহানুভূতি ছড়াই!

লকডাউনের ঘোষণা আসার পর থেকে খেটে খাওয়া নিম্নমধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবার গুলোর কপালে চিন্তার রেখা এসে গিয়েছে।

দিনে এনে দিনে খাওয়া মানুষের আর্থিক অবস্থা এতটা অবনতি হয়েছে যে তিন বেলা খাবারের চাহিদা মিটানো তাদের কাছে রীতিমতো বিলাসিতা।এর সাথে মধ্যবিত্ত পরিবার গুলোতো আছেই। তারা না কাউকে বলতে পারে কষ্টের কথা, না পারে কারো কাছে হাত পাততে।

আমরা হয়তো একটু চেষ্টা করলেই সম্মিলিত ভাবে সেসকল মানুষের মুখে হাসি ফোটাতে পারি।এই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে আমরা নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবার গুলোর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি।

আমরা আপনারা সকলে মিলে এই প্রজেক্ট এর মাধ্যমে হাসি ফোটাতে পারবো সেই সকল দুঃস্থ মানুষের মুখে।

আসুন রহমতময় এই মাসে সাহায্যের হাত বাড়িয়ে দেই সেসকল অসহায় মানুষদের প্রতি। আপনাদের সকলের ক্ষুদ্র ক্ষুদ্র সহায়তা এক করে আমরা সেসকল মানুষদের পাশে দাঁড়াতে চাই।

সাহায্য পাঠাতে পারেন নিম্নোক্ত নাম্বার গুলোতে-

bkash: 01836130744 (Personal)
bKash: 01838937760 (Personal)
Nogod: 01836130744 (Personal)

#Chayanir 🇧🇩
#ChayanirChattogram 🇧🇩
#RamadanMubarak 2021

No comments:

URS-E AKBAR - CHATTOGRAM DARBAR SHARIF - SUFISM - ...

Sufism - Global Sufi Media: URS-E AKBAR - CHATTOGRAM DARBAR SHARIF - SUFISM - ... : সৃষ্টি জগতের মহান ত্রাণকর্তা মওলা নবী - হযরত আহমদ মোজতবা...