Skip to main content

Posts

Showing posts from September, 2026

ওশো দর্শন - রুদ্র মুহাম্মদ মনজু - সুফিবাদ

প্রায়শই আমার এমন মনে হয় যে, যা আমার করা উচিত তা আমি করছি না, অথবা যা করা উচিত নয় তা করছি; মনে হয়, কিছু একটা খুব দ্রুত বদলাতে হবে — স্কুলজীবনের সেই দুশ্চিন্তা যে আমি পরীক্ষায় ফেল করব, বা হয়তো আমাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। আমাদের সবাইকে এভাবেই বড় করে তোলা হয়েছে। আমাদের সমগ্র শিক্ষা—পরিবারে, সমাজে, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে—আমাদের মধ্যে মানসিক চাপ সৃষ্টি করে। আর মূল মানসিক চাপটি হলো এই যে, যা করা উচিত, তা তুমি করছ না। তারপর এই চাপ সারা জীবন ধরে চলতে থাকে; দুঃস্বপ্নের মতো তোমাকে অনুসরণ করে। এটি তোমাকে কখনো শান্তিতে থাকতে দেবে না। তুমি যদি বিশ্রাম নাও, এটি বলবে, “তুমি কী করছ? তোমার তো বিশ্রাম নেওয়ার কথা নয়; তোমার কিছু করা উচিত।” আর তুমি যদি কিছু করো, তখন এটি বলবে, “তুমি কী করছ? তোমার কিছু বিশ্রাম দরকার, সেটি অপরিহার্য; নইলে তুমি নিজেকেই পাগল করে ফেলবে—তুমি তো এমনিতেই তার দ্বারপ্রান্তে।” যদি তুমি কোনো ভালো কাজ করো, সে বলবে, "তুমি একটা বোকা। ভালো কাজ করে কোনো লাভ হবে না, লোকেরা তোমাকে ঠকাবে।" আর যদি তুমি কোনো খারাপ কাজ করো, সে বলবে, "তুমি এটি কী করছো? তুমি ...

বিবাহিত থেকেও কি একই সাথে স্বাধীন থাকা সম্ভব?

বিবাহিত থেকেও কি একই সাথে স্বাধীন থাকা সম্ভব? এটা কঠিন কিন্তু অসম্ভব নয়। কেবল সামান্য একটু বোঝার প্রয়োজন। কয়েকটি মৌলিক সত্যকে মেনে নিতে হবে। প্রথমত, কেউ কারও জন্য জন্মায় না। দ্বিতীয়ত, অন্যকে কেমন হতে হবে—তোমার সেই আদর্শ বা প্রত্যাশা পূরণ করার জন্য কেউ এখানে আসেনি। তৃতীয়ত, তুমি নিজের ভালোবাসার মালিক এবং তুমি তা যতটা খুশি দিতে পারো—কিন্তু অন্য কারও কাছে ভালোবাসার দাবি করতে পারো না, কারণ কেউই কারও দাস নয়। এই সাধারণ বিষয়গুলো যদি বোঝা যায়, তাহলে তুমি বিবাহিত নাকি অবিবাহিত—তাতে কিছু যায় আসে না; তোমরা একে অপরের সাথে থাকতে পারো—একে অপরকে নিজস্ব পরিসর বা ‘স্পেস’ দিয়ে এবং কখনোই একে অপরের ব্যক্তিত্বের উপরে হস্তক্ষেপ না করে। আসলে, বিবাহ একটি পুরনো অপ্রচলিত প্রথা। প্রথমত, কোনো প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে জীবনযাপন করা ভালো নয়। যেকোনো প্রতিষ্ঠানই ধ্বংসাত্মক। বিবাহ লক্ষ লক্ষ মানুষের সুখের প্রায় সমস্ত সম্ভাবনাই ধ্বংস করে দিয়েছে—এবং এসবই ঘটেছে নিতান্তই অর্থহীন সব কারণে। আসলে বিবাহের সেই প্রথাটিই—ভিত্তিহীন বা অন্তঃসারশূন্য। কোনো না কোনোভাবে প্রতিটি স্ত্রীই তার স্বামীকে ‘প্রহার’ করে। এটি হয়তো শারীরিক নয়,...