Skip to main content

১৮তম মহাত্মা সম্মেলন - 18th Universal Sufi Festival 2021



❝Universal Sufi Festival❞
❝মহাত্মা সম্মেলন❞
(মহাত্মাগণের আত্মার আত্ম সংলাপ)

তারিখ: ৭ চৈত্র ১৪২৭ বাংলা,
২১ মার্চ ২০২১ ইংরেজী, রবিবার।

স্থান- বঙ্গবন্ধু হল, প্রেস ক্লাব, জামাল খান, চট্টগ্রাম, বাংলাদেশ।



Facebook Page🔎: Universal Sufi Festival 


আসসালামু আলাইকুম !!!
চট্টগ্রাম দরবার শরীফের পক্ষ হতে সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। সুদীর্ঘ অর্ধ শতাব্দীরও অধিক কাল পূর্ব, চট্টগ্রাম বোয়ালখালী পৌরসভার অন্তর্গত প. কধুরখীল গ্রামে এ দরবার প্রতিষ্ঠিত হয়।
মাইজভান্ডারে আধ্যাত্ব শরাফতের প্রতিষ্ঠাতা হুজুর গাউছুল আজম শাহছুফি মৌলানা ছৈয়দ আহমদ উল্লাহ (ক.) মাইজভান্ডারী'র (অজুদী বেলায়তী ধারা) " রাহে ভান্ডার তরিকা" এর প্রবর্তক দুলহায়ে হযরত ছাহেবে অজুদুল কোরআন, শাহছুফি মৌলানা ছৈয়দ ছালেকুর রহমান শাহ (ক.)'র বেলায়তী ধারার পূর্ণাঙ্গ উত্তরাধিকারী, সুলতানুল আরেফিন, আজাদে মোজাদ্দেদে জামান, শাহছুফি মৌলানা ছৈয়দ মোহাম্মদ আব্দুল মালেক শাহ (ক.) অত্র দরবারের গোড়া পত্তন করেন।
সমাজে শান্তি প্রতিষ্ঠা ও আদর্শ মানব সমাজ গঠন কল্পে উম্মতে মোহাম্মদী (ক.) এর মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বৃদ্ধি এবং আধ্যাত্মিক উৎকর্ষতা সাধনের লক্ষ্যে প্রতি বছরের ন্যায় আগামী ০৭ চৈত্র ১৪২৭ বাং, ২১ মার্চ ২০২১ ইং, রবিবার- রাহে ভান্ডার দর্শনের মহান দীক্ষাগুরু, মোজাদ্দেদে তরিকত, মওলা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.) এর সার্বিক তত্ত্বাবধানে "মহাত্মা সম্মেলন" সহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
অত্র অনুষ্ঠানে দেশ বরেণ্য বিভিন্ন পীর মাশায়েখ ও সূধীজন উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
সার্বজনীন এই মহতী উৎসবে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলের উপস্থিতি বিনীতভাবে কাম্য।
আমাদের দৃঢ় বিশ্বাস অনাগত দিনের অযুত উত্তম কর্মের প্রেরণা যোগাবে আপনাদের উপস্থিতি। অনুষ্ঠানস্থলে আপনার শুভ পদার্পন আমাদের আয়োজনকে করবে অধিক সমৃদ্ধ ও প্রাণময়। আমিন!



Facebook ID🔎: SHAHAB UDDIN


নিবদকঃ
ছৈয়দ মশিউর রহমান রাহাত
খাদেমুল ফ্বোকরা, রাহে ভান্ডার
নায়েবে মোন্তাজেম, চট্টগ্রাম দরবার শরীফ
সমন্বয়ক, মহাত্মা সম্মেলন উদযাপন পরিষদ ২০২১



18th Universal Sufi Festival
#21March2021

#Sufism
#RaheBhanderSilsila
#ChattogramDarbarSharif 
#Chattogram #Bangladesh 


Facebook ID : SHAHAB UDDIN
Twitter ID : SHAHAB UDDIN



Comments

Popular posts from this blog

শাসকের ক্ষমতা বনাম সাধকের শক্তি | আনুশেহ আনাদিল | সুফিবাদ

কারবালার পর ক্ষমতা যখন ধর্মের ওপর দখল নিল, ইসলাম কিন্তু হারিয়ে যায়নি। রাজদরবার ছেড়ে চলে গিয়েছিল খলিফাদের প্রাসাদ, শাসকের গৌরব বাড়ানোর জন্য নির্মিত মার্বেলের মসজিদ, ক্ষমতাকে বৈধতা দেওয়া পোষা আলেমদের জগৎ থেকে দূরে। ইসলাম টিকে ছিল নীরবে– মরুভূমি পেরিয়ে, নদীর তীরে, বন-গ্রামে, সাধারণ মানুষের জীবনের ভেতরে। সাম্রাজ্য হিসেবে নয়, উপস্থিতি হিসেবে। কারবালা ছিল সভ্যতাগত ভাঙন। যখন ইয়াজিদ জুলুমের প্রতি আনুগত্য দাবি করল আর ইমাম হুসাইন (রা.) তা প্রত্যাখ্যান করলেন, তখন ইসলাম সন্ধিক্ষণে দাঁড়িয়েছিল। ইমাম হুসাইনের (রা.) শাহাদাত শুধু রাজনৈতিক সহিংসতা নয়। এ ছিল সেই মুহূর্ত, যখন বিবেককে ক্ষমতার নামে প্রকাশ্যে হত্যা করা হয়েছিল। বাংলায় ইসলাম এসেছিল আউলিয়াদের মাধ্যমে। লোকজ ও আত্মিক স্মৃতিতে আছে, শতাব্দী ধরে প্রায় ৩৬০ জন আউলিয়া বাংলায় প্রবেশ করেছিলেন– সাধক, দরবেশ, চিকিৎসক, পথপ্রদর্শক। তারা ইসলামের বাণী বহন করেছিলেন শুধু আইনের আকারে নয়; জীবিত নৈতিকতা হিসেবে। তারা এ দেশের ভাষায় কথা বলেছেন। কৃষক, জেলে, তাঁতি আর দরিদ্র মানুষের পাশে বসেছেন। স্থানীয় সংস্কৃতি মুছে দেননি; রূপান্তরিত করেছেন। এই সুফিরা ভয...

HOLY URS-E HAYATI (URS MUBARAK) (RAHE VANDER SILSILA)

"মহান ওরছে হায়াতী | 07 কার্তিক ১৪৩২ ( বাংলা) | 23 অক্টোবর২০২৫" "HOLY URS-E HAYATI | 07 KARTIK 1432 ( Bangla Calendar ) | 23 OCTOBER 2025" The 64th Annual Holy URS-E HAYATI of Hazrat Shah Sufi Moulana SYED MOHAMMAD ABDUL MALEK SHAH (Q.S.A.)(1916-1980), will be observed at CHATTOGRAM DARBAR SHARIF in Chattogram, Bangladesh. RaheVander Silsila's GRAND SHAYKH Allama SUFI SYED JAFAR SADEK SHAH ( M. ) Al- Rahe Vanderi invited all of you to attend and achieve blessings on this holy occasion. Venue: CHATTOGRAM DARBAR SHARIF, CHITTAGONG, BANGLADESH. Date: October 23, 2025 (Kartik 7, 1432 Bangla Calendar) #UrsMubarak #UrsSharif #URSeHAYATI (খোশরোজ মোবারক) #RaheVander #রাহেভান্ডার #RaheBhander #Maizbhandar #ChattogramDarbarSharif #Chattogram #Chittagong #Bangladesh #Sufism #Islam Website: RaheVander .org ©️ Chattogram Darbar Sharif.

Three In One: প্রভু

Three In One: প্রভু :         -  নার্গিস আলমগীর অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি অপূর্ব তোমার সৃষ্টি যত দেখি জুরায়না আঁখি শুভ্র তুষারেরা বর্ষে যাচ্ছে। তোমার সূ...