Skip to main content

Posts

কবরের আজাব (প্রচলিত মত) বলে কিছু নেই"

"কবরের আজাব (প্রচলিত মত) বলে কিছু নেই" কবি নজরুল বলেছেন: "আমার বিশ্বাস আত্মার তৃপ্তিই স্বর্গ সুখ, আর আত্মার প্রবঞ্চনার পীড়াই নরক যন্ত্রণা"। আসলে স্বর্গ ও নরক সম্পর্কে আমাদের সমাজে যে সমস্ত কিচ্ছা কাহিনী বদ্ধমূল আছে, এর সকলই মিথ্যা ও কাল্পনিক ধারণা মাত্র । কোরান হাদিসের রূপক ভাষাকে বুঝতে না পারার দরুণ ধর্ম জগতে এসব মিথ্যাচার ঢুকে পড়েছে; তবে এর জন্য জাল হাদিসও বেশ দায়ী । কবর-আজাব সম্বন্ধেও কিছু আজগুবি ধারণা সমাজে বদ্ধমূল রয়েছে । মূলত ধর্ম-গ্রন্থে কবর-আজাব বলতে জীবন্ত দেহের আজাবকেই বুঝানো হয়েছে । মানব দেহটাই মূলত কবর । দুঃখ-কষ্ট সব এখানেই ভোগ করতে হয় । তাই সুফিরা বলে থাকেন: "আমরা দুজোখে যাবো না, বরং আছি"!! এক জনমে মুক্তি অর্জন হয় না বলে পূণর্জন্মের ব্যবস্থা রয়েছে, এক জনমে ফলভোগ শেষ হয় না বলে জন্মান্তরের ব্যবস্থা রাখা হয়েছে; তাই বুদ্ধের বার্তা: "বারবার জন্মই দুঃখ"!! যদি কবরেই সাজা প্রদান করা হতো তাহলে মানুষের পার্থিব দুঃখ-কষ্ট ভোগ করতে হতো না, এবং জীবন্ত দেহে এই দুঃখ-দুর্দশা, অভাব-যন্ত্রণা ভোগের ইত্যাদি পীরাদায়ক ব্যবস্থার কোন প্রয়োজন ছিল না, যেহেতু ক...

মুসলমান অর্থ কী

মুসলমান অর্থ কী ??? পবিত্র কোরআন পাকে আল্লাহ পাক ঘোষণা করেন, "তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না" তিনি আরও বলেন, "নিশ্চয়ই ইব্রাহীম, ইয়াকুব, ইউসুফ তাদের পুত্রদের এই বলিয়া ওসিয়ত করিয়াছেন, বাবারা আল্লাহর দ্বীন তোমাদের হাতে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না"। প্রশ্নঃ- মুসলমান মানে কী বা মুসলমান শব্দের আভিধানিক অর্থ কী? উত্তরঃ- মুসলমান শব্দের আভিধানিক অর্থ আত্মসমর্পণ। আর মুসলমান হওয়া মানে আত্মসমর্পণ করা। প্রশ্নঃ- কার কাছে আত্মসমর্পণ করবে ? উত্তরঃ- স্রষ্টা বা আল্লাহর কাছে।  প্রশ্নঃ- যাকে দেখিনা বা যাকে দেখা যায়না তার কাছে কি ভাবে নিজেকে সমর্পণ কেবো !! উত্তরঃ সৃষ্টির শ্রেষ্ঠ হচ্ছে মানুষ, আল্লাহর নূর প্রকাশিত হয় মানুষের চেহারার মধ্যমে। সুতরাং একজন মানুষের কাছে যাও, তার কাছে আত্মসমর্পণ করো, তাহলেই মহান স্রষ্টা বা আল্লাহর পরিচয় পাবে।  প্রশ্নঃ-  এ কেমন কথা !!! আমিও তো মানুষ,  আর মানুষ হয়ে মানুষের কাছে আত্মসমর্পণ কেন করবো ?? উত্তরঃ- না, তুমি মানুষ নও, তুমি মানব, তোমাকে মানব থেকে মানষ হতে হবে। এটাই তোমার পরীক্ষা, এজন্যই তোমাকে এ দুনিয়ায় প্রেরণ করা হয়েছে। মনে রেখো, পৃথিবীতে সর...

দুনিয়া কাঁপানো মুসলিম আবিষ্কারক - Muslim

দুনিয়া কাঁপানো মুসলিম আবিষ্কারক। মুসলিম সভ্যতার ক্রমবিকাশে মুসলিম মনীষীদের অবদান অবিস্মরণীয়। যুগ যুগ ধরে গবেষণা ও সৃষ্টিশীল কাজে তাঁদের একাগ্রতা প্রমাণিত। বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে তাঁদের নিজস্ব ধ্যান-ধারণা সভ্যতার বিকাশকে করেছে আরও গতিশীল। রসায়ন, পদার্থ, জীববিজ্ঞান, কৃষি, চিকিৎসা, জ্যোতির্র্বিজ্ঞান, দর্শন, ইতিহাস সর্বত্র ছিল তাঁদের অগ্রণী পদচারণা। বহু মুসলিম বিজ্ঞানী দিগন্ত উন্মোচনকারী আবিষ্কার করে গোটা বিশ্বের চেহারাই বদলে দিয়েছেন। সেসব আবিষ্কার ও গবেষণার আধুনিকীকরণ ঘটেছে, তার সুফল ভোগ করছে আজকের বিশ্ববাসী। দুনিয়া কাঁপানো মুসলিম আবিষ্কারকদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনকে নিয়ে আজকের রকমারি- জাবির ইবনে হাইয়ানঃ মুসলিম বিজ্ঞানী জাবির ইবনে হাইয়ান আল-আজদি আস সুফি আল-ওমাবি। আরবের দক্ষিণাংশের বাসিন্দা আজদি গোত্রের হাইয়ান ছিলেন তাঁর পিতা। চিকিৎসক পিতার সন্তান হলেও সমকালীন রাজনৈতিক পরিস্থিতির কারণে উমাইয়া খলিফা তাঁর পিতাকে মৃত্যুদন্ড প্রদান করলে বাল্যকালে তিনি চরম দুঃখ-কষ্টের সম্মুখীন হন। শৈশবে কুফায় বসবাস করলেও পিতার মৃত্যুর পর তিনি দক্ষিণ আরবে স্বগোত্রে ফিরে আসেন। কুফায় বসবাসের সময় তিনি রসায়...

হযরত মওলানা শাহছুফি ছৈয়দ আব্দুল মালেক শাহ (ক.) রাহে ভান্ডারীর চন্দ্রবার্ষিকী ওরছে বেছালী - URS-E-Wesali - 22th Rajab 1442

আসসালামু আলাইকুম, আশেকানে গাউছুল আজম রাহে ভান্ডারী (ক.) রাহে ভান্ডার ছুফি শিল্পী পরিষদের পক্ষ হতে সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। মাইজভান্ডারে আধ্যাত্ব শরাফতের প্রতিষ্ঠাতা হুজুর গাউছুল আজম শাহছুফি মৌলানা ছৈয়দ আহমদ উল্লাহ (ক.) মাইজভান্ডারী'র (অজুদী বেলায়তী ধারা) " রাহে ভান্ডার তরিকা" এর প্রবর্তক দুলহায়ে হযরত ছাহেবে অজুদুল কোরআন, শাহছুফি মৌলানা ছৈয়দ ছালেকুর রহমান শাহ (ক.)'র বেলায়তী ধারার পূর্ণাঙ্গ উত্তরাধিকারী, সুলতানুল আরেফিন, আজাদে মোজাদ্দেদে জামান, শাহছুফি মৌলানা ছৈয়দ মোহাম্মদ আব্দুল মালেক শাহ (ক.) রাহে ভান্ডারী'র চন্দ্রবার্ষিকী “ওরছে বেছালী” চট্টগ্রাম দরবার শরীফ-রাঙ্গুনিয়া রাহে ভান্ডার খানকাহ শরীফ-রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ) রাঙ্গুনিয়া শাখার আয়োজনে আগামী ২২ রজব ১৪৪২ হিজরি, ২২ ফাল্গুন ১৪২৭ বাং, ০৭ মার্চ ২০২১ ইং, রবিবার চট্টগ্রাম দরবার শরীফে অনুষ্ঠিত হবে। এতে প্রধান মেহমানের আসন অলংকৃত করবেন- রাহে ভান্ডার দর্শনের মহান দীক্ষাগুরু, মোজাদ্দেদে তরিকত, মওলা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.)। অত্র মহামিলন ক্ষণে সকলের উপস্থিতি বিনীতভাবে কামনা করছি। নিবদকঃ ছৈয়দ মশফিক...

১৮তম মহাত্মা সম্মেলন - 18th Universal Sufi Festival 2021

❝Universal Sufi Festival❞ ❝মহাত্মা সম্মেলন❞ (মহাত্মাগণের আত্মার আত্ম সংলাপ) তারিখ: ৭ চৈত্র ১৪২৭ বাংলা, ২১ মার্চ ২০২১ ইংরেজী, রবিবার। স্থান- বঙ্গবন্ধু হল, প্রেস ক্লাব, জামাল খান, চট্টগ্রাম, বাংলাদেশ। Facebook Page🔎:  Universal Sufi Festival  আসসালামু আলাইকুম !!! চট্টগ্রাম দরবার শরীফের পক্ষ হতে সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। সুদীর্ঘ অর্ধ শতাব্দীরও অধিক কাল পূর্ব, চট্টগ্রাম বোয়ালখালী পৌরসভার অন্তর্গত প. কধুরখীল গ্রামে এ দরবার প্রতিষ্ঠিত হয়। মাইজভান্ডারে আধ্যাত্ব শরাফতের প্রতিষ্ঠাতা হুজুর গাউছুল আজম শাহছুফি মৌলানা ছৈয়দ আহমদ উল্লাহ (ক.) মাইজভান্ডারী'র (অজুদী বেলায়তী ধারা) " রাহে ভান্ডার তরিকা" এর প্রবর্তক দুলহায়ে হযরত ছাহেবে অজুদুল কোরআন, শাহছুফি মৌলানা ছৈয়দ ছালেকুর রহমান শাহ (ক.)'র বেলায়তী ধারার পূর্ণাঙ্গ উত্তরাধিকারী, সুলতানুল আরেফিন, আজাদে মোজাদ্দেদে জামান, শাহছুফি মৌলানা ছৈয়দ মোহাম্মদ আব্দুল মালেক শাহ (ক.) অত্র দরবারের গোড়া পত্তন করেন। সমাজে শান্তি প্রতিষ্ঠা ও আদর্শ মানব সমাজ গঠন কল্পে উম্মতে মোহাম্মদী (ক.) এর মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বৃদ্ধি এবং আধ্যাত্মিক উৎকর্ষ...

অমৃত বাণী Amrit Saying's: আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.)' কিছু মহাম...

অমৃত বাণী Amrit Saying's: আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.)' কিছু মহাম... :   ✍ আহলে বাইত ব্যতীত ইবাদত গ্রহনযোগ্য নয়। ✍ আ-লে রাসূলগণই আল্লাহর শক্তিতে শক্তিমান প্রতিনিধি। ✍ খেলাফত মানুষ প্রদত্ত, মওলায়্যাত আল্লাহ প্রদত...