Skip to main content

মাসিক ছুফি বৈঠক ও ওরছে আকবর ব্যাখ্যা করেন গ্রান্ড শায়েখ ছাদেক শাহ (মা.)


মাসিক ছুফি বৈঠক, বিটিপির লক্ষ্য-উদ্দেশ্য ও ওরছে আকবর ব্যাখ্যা করেন গ্রান্ড শায়েখ ছাদেক শাহ (মা.)
.




সীতাকুন্ড এলাকার নানান স্থরের আশেক-ভক্তের জমায়েতে বিটিপি ও ৪ দিন ব্যপী অনুষ্ঠিতব্য ওরছে আকবর বিষয়ে তকরীর করেন বাংলাদেশ তরিকত পরিষদ (বিটিপি)’র প্রেসিডিয়াম মেম্বার ও রাহে ভান্ডার সিলসিলার গ্রান্ড শায়েখ আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ ( হাফেজাহুল্লাহ বিশ্বানে ওয়াত্তাকিরিম )
.



গতকাল ০৫ জ্যৈষ্ঠ ১৪৩০ বাংলা, ১৯ মে ২০২৩ইং রোজ শুক্রবার সীতাকুন্ড থানা এলাকার ফৌজদার হাট সংলগ্ন গ্রান্ড শায়েখের অস্থায়ী বাসভবনে সীতাকুন্ড থানা শাখার মাসিক ছুফি বৈঠক আয়োজিত হয়। এ উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে সদ্য বিকাশ লাভ করা জাতীয় তরিকাপন্থী অরাজনৈতিক সংগঠন- বাংলাদেশ তরিকত পরিষদ (বিটিপি)’র সাংগঠনিক লক্ষ্য, উদ্দেশ্য ও এর কর্মপন্থা নিয়ে ব্যাপক আলোচনা করেন গ্রান্ড শায়েখ ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.)।
.
উক্ত ছুফি বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তিনি দেশবাসীর প্রতি রাহমাতুল্লিল আলামীন নবী হযরত মোহাম্মদ মোস্তফা (দঃ)’র সৌরবার্ষিক বেছাল দিবস ৮ জুন স্মরণে আয়োজিতব্য মহান ওরছে আকবরে অংশ গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, নবী (সঃ)’র আবির্ভাব দিবসের তারিখ নিয়ে কয়েক রকম মতভেদ থাকলেও বেছাল দিবস ৮ জুন নিয়ে দ্বিধাদন্দের কোন অবকাশ নাই। তিনি আরও বলেন, যেমনি ভাবে সকল ওলীগণের ওরছ উদযাপন করা হয় তেমনি ভাবে বা তারচেয়েও ব্যহত্তর পর্যায়ে মায়ার নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের বেছাল শরিফ স্মরণে ওরছে আকবর পালিত হওয়া নেহায়াত আবশ্যক। আমরা ঐতিহ্যবাহী চট্টগ্রাম দরবার শরিফে এ উপলক্ষ্যে প্রতিবছর ৫, ৬, ৭ ও ৮ জুন, মোট ৪ দিন ব্যাপী ওরছে আকবর উদযাপন করে আসছি। আপনারাও এগিয়ে আসুন। আমাদের আয়োজনে শরিক হউন। কিংবা নিজের মত করে নিজ নিজ দরবার বা পারিবারিক পর্যায়ে এ মহান দিবসটি উদযাপন করুন।





.
সমবেত নতুন প্রজন্মের ছুফিগণের সামনে বিপিটি’র চার পৃষ্ঠার সংগঠন পরিচিতি সম্পূর্ণ পাঠ করে শুনান সংগঠনের কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি সম্পাদক শাহ মিডু.
.
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খলিফায়ে রাহে ভান্ডার শাহজাদা ছৈয়দ মোহাম্মদ ছরোয়ার আলম শাহ মিডু , খলিফায়ে রাহে ভান্ডার মৌলানা মোহাম্মদ আব্দুস সাত্তার, খলিফায়ে রাহে ভান্ডার মৌলানা মোহাম্মদ আব্দুল হান্নান, খলিফায়ে রাহে ভান্ডার মোহাম্মদ দেলোয়ার হোসাইন তছলিম, খলিফায়ে রাহে ভান্ডার মো: নাজিম উদ্দীন, খলিফায়ে রাহে ভান্ডার মোহাম্মদ আলী আকবর বাবুল ও দরবারের আওলাদে পাক শাহজাদা ছৈয়দ মো: শফিউল আজম শুভ সহ বহু ভক্ত ও মুরিদবৃন্দ ।
.
ছুফি বৈঠক শেষে সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মুনাজাত করেন খলিফায়ে রাহে ভান্ডারী মৌলানা মোহাম্মদ আব্দুস সাত্তার ।
.
তথ্য: মোহাম্মদ আলী আকবর বাবুল
সম্পাদনা: শাহজাদা ছৈয়দ মো: শফিউল আজম শুভ
.
.
.
.
.
.
Facebook: Chattogram Darbar Sharif
Email: RaheVander@gmail.com
.
#ChattogramDarbarSharif
#UniversalSufiFestival
#ennobleaward
#RaheVander

Copyright: Chattogram Darbar Sharif

Email: shahabrb@mail.com


Comments

Popular posts from this blog

শাসকের ক্ষমতা বনাম সাধকের শক্তি | আনুশেহ আনাদিল | সুফিবাদ

কারবালার পর ক্ষমতা যখন ধর্মের ওপর দখল নিল, ইসলাম কিন্তু হারিয়ে যায়নি। রাজদরবার ছেড়ে চলে গিয়েছিল খলিফাদের প্রাসাদ, শাসকের গৌরব বাড়ানোর জন্য নির্মিত মার্বেলের মসজিদ, ক্ষমতাকে বৈধতা দেওয়া পোষা আলেমদের জগৎ থেকে দূরে। ইসলাম টিকে ছিল নীরবে– মরুভূমি পেরিয়ে, নদীর তীরে, বন-গ্রামে, সাধারণ মানুষের জীবনের ভেতরে। সাম্রাজ্য হিসেবে নয়, উপস্থিতি হিসেবে। কারবালা ছিল সভ্যতাগত ভাঙন। যখন ইয়াজিদ জুলুমের প্রতি আনুগত্য দাবি করল আর ইমাম হুসাইন (রা.) তা প্রত্যাখ্যান করলেন, তখন ইসলাম সন্ধিক্ষণে দাঁড়িয়েছিল। ইমাম হুসাইনের (রা.) শাহাদাত শুধু রাজনৈতিক সহিংসতা নয়। এ ছিল সেই মুহূর্ত, যখন বিবেককে ক্ষমতার নামে প্রকাশ্যে হত্যা করা হয়েছিল। বাংলায় ইসলাম এসেছিল আউলিয়াদের মাধ্যমে। লোকজ ও আত্মিক স্মৃতিতে আছে, শতাব্দী ধরে প্রায় ৩৬০ জন আউলিয়া বাংলায় প্রবেশ করেছিলেন– সাধক, দরবেশ, চিকিৎসক, পথপ্রদর্শক। তারা ইসলামের বাণী বহন করেছিলেন শুধু আইনের আকারে নয়; জীবিত নৈতিকতা হিসেবে। তারা এ দেশের ভাষায় কথা বলেছেন। কৃষক, জেলে, তাঁতি আর দরিদ্র মানুষের পাশে বসেছেন। স্থানীয় সংস্কৃতি মুছে দেননি; রূপান্তরিত করেছেন। এই সুফিরা ভয...

HOLY URS-E HAYATI (URS MUBARAK) (RAHE VANDER SILSILA)

"মহান ওরছে হায়াতী | 07 কার্তিক ১৪৩২ ( বাংলা) | 23 অক্টোবর২০২৫" "HOLY URS-E HAYATI | 07 KARTIK 1432 ( Bangla Calendar ) | 23 OCTOBER 2025" The 64th Annual Holy URS-E HAYATI of Hazrat Shah Sufi Moulana SYED MOHAMMAD ABDUL MALEK SHAH (Q.S.A.)(1916-1980), will be observed at CHATTOGRAM DARBAR SHARIF in Chattogram, Bangladesh. RaheVander Silsila's GRAND SHAYKH Allama SUFI SYED JAFAR SADEK SHAH ( M. ) Al- Rahe Vanderi invited all of you to attend and achieve blessings on this holy occasion. Venue: CHATTOGRAM DARBAR SHARIF, CHITTAGONG, BANGLADESH. Date: October 23, 2025 (Kartik 7, 1432 Bangla Calendar) #UrsMubarak #UrsSharif #URSeHAYATI (খোশরোজ মোবারক) #RaheVander #রাহেভান্ডার #RaheBhander #Maizbhandar #ChattogramDarbarSharif #Chattogram #Chittagong #Bangladesh #Sufism #Islam Website: RaheVander .org ©️ Chattogram Darbar Sharif.

Three In One: প্রভু

Three In One: প্রভু :         -  নার্গিস আলমগীর অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি অপূর্ব তোমার সৃষ্টি যত দেখি জুরায়না আঁখি শুভ্র তুষারেরা বর্ষে যাচ্ছে। তোমার সূ...