Monday, February 8, 2021

আলহামদুলিল্লাহ ছায়ানীড় এর চতুর্থ বর্ষপূর্তি এবং পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে ছায়ানীড় - চট্টগ্রাম শাখা'র ক্যাম্পেইন সম্পন্ন হলো



আলহামদুলিল্লাহ ছায়ানীড় এর চতুর্থ বর্ষপূর্তি এবং পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে ছায়ানীড় - চট্টগ্রাম শাখা'র ক্যাম্পেইন সম্পন্ন হলো 💝




চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার অন্তর্গত, চরখিদিরপুর গ্রামের একটি এতিমখানায় উক্ত ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

এতিমখানার ছোট্টছোট্ট শিশুদের সাথে পুরোদিন ব্যাপি বিভিন্ন কার্যক্রম করা হয়। দিনের শুরুতেই বাচ্চাদের সাথে নিয়ে কেক কেটে শুরু হয় ক্যাম্পেইন এর মূল কার্যক্রম। এছাড়াও ছিলো "চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী" অনুষ্ঠান 🎁 🎁


পুরষ্কার বিতরনী শেষে এতিম খানার শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়, সেচ্ছাসেবকবৃন্দদের সাথে একসাথে খাবার খেতে পেরে তারা অনেক আনন্দিত ছিলো, যা ভাষায় প্রকাশ করার মতো না 😍













ধন্যবাদ ছায়ানীড় চট্টগ্রাম শাখার সকল মানবিক সদস্যবৃন্দ। সবার জন্য দোয়া ও শুভ কামনা রইলো 🌹

#Chayanir
#ছায়ানীড়
#ছায়ানীড়চট্টগ্রাম
#ChayanirChattogram
#৪র্থ_বর্ষপূর্তি

No comments:

URS-E AKBAR - CHATTOGRAM DARBAR SHARIF - SUFISM - ...

Sufism - Global Sufi Media: URS-E AKBAR - CHATTOGRAM DARBAR SHARIF - SUFISM - ... : সৃষ্টি জগতের মহান ত্রাণকর্তা মওলা নবী - হযরত আহমদ মোজতবা...