Skip to main content

Posts

HOLY URS-E HAYATI | 07 KARTIK, 23 OCTOBER 2024

"মহান ওরছে হায়াতী | ০৭ কার্তিক | ২৩ অক্টোবর" "Holy Urs-e Hayati | 07 Kartik | 23 October" All are cordially invited !!! Please, welcome to join the 63rd ANNUAL URS-E HAYATI (KhosRoj Sharif / Khelafat Ceremony) of Sultanul Arefeen- Ajad-e Mujaddad-e Zaman- Hazrat Mawlana SYED MOHAMMED ABDUL MALEK SHAH Rahe Vanderi (Q.S.A.) The founder of CHATTOGRAM DARBAR SHARIF in Bangladesh. Program Dated: October 23, 2024 Organizer: Hazratul Allama Sufi SUFI SYED JAFAR SADEK SHAH (M.) The GRAND SHAYKH of Rahe Vander Silsila. Sajjada Nashin of Chattogram Darbar Sharif. . . . #URSeHayati #UrsMubarak #UrsSharif #RaheVander #Maizbhandar #SufiSyedJafarSadekShah #RaheVanderSilsila #ChattogramDarbarSharif #Sufism #Islam #Bangladesh ©️ CHATTOGRAM DARBAR SHARIF, Facebook Page. ..................... Sufism

কেমন আছেন, ভালো আছি - জান্নাতুন নুর দিশা

এ শহরে আমার কোনো বন্ধু নেই! অবশ্য এ নিয়ে আমার কোনো আক্ষেপ, অনুযোগ, উৎকণ্ঠা নেই। বন্ধুহীন শহরের রাস্তায় আমি যে দীর্ঘশ্বাস নিয়ে হাঁটি, তা বন্ধুহীনতার নয়, নয় একাকীত্বের। কেবল একরাশ ক্লান্তির! এ শহরে ক্লান্তি মুছবার মতো আমার কোনো গামছা নেই। আমি ফুটপাতে দাঁড়িয়ে নতুন গামছা দেখি। এ শহরে আমরা প্রত্যেকেই তো একেকটা দীর্ঘশ্বাস বয়ে বেড়াই। এ শহরে প্রত্যেকের মন একেকটা সাদা থান পরে আছে। বিধবা মন নিয়ে সাংসারিক দম্পতি যাপন করছে দিনরাত। এর চেয়ে নৃশংস নয় আমার বন্ধুহীনতা। আমি আমার অবসাদ ফেরি করি না কারো দুয়ারে। যে শহরে সকালের রোদেরা অভিশপ্ত, হাড়ের সন্ধিতে জমাট ব্যথার মতো অসহ্য জীবন যাপন, সেখানে আমার দুঃখের কথা বলে আমি কার বুক ভারী করব? শীঘ্রই ছেড়ে যাব এ শহর। দূরে, অন্য কোনো শহরে গড়ব বসতি, তবে অত তাড়া নেই। ঠিক ট্রেনের অপেক্ষায় যদি কেটে যায় একটা জন্ম, তবু ভুল ট্রেনে চড়ব না। কবিতা : “ কেমন আছেন - ভালো আছি” লেখক : জান্নাতুন নুর দিশা ২৪ জানুয়ারী ২০১৯।

Holy 118th Urs Mubarak - Maizbhandar Sharif

মহান ১০ মাঘ ওরছে পাকে গাউছুল আলামিন (ক.) এ রাহে ভান্ডার দর্শনের মহান দীক্ষাগুরু আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.)। (১১৮তম বেছাল বার্ষিকী), বুধবার, ১০ মাঘ ১৪৩০ বাং, ০৯ রজব ১৪৪৫ হিঃ, ২৪ জানুয়ারি ২০২৪ ইং। স্থান: দপ্তরে গাউসুল আযম মাইজভাণ্ডারী (গাউছিয়া আমিন মঞ্জিল) মাইজভান্ডার শরীফ, ফটিকছড়ি, চট্টগ্রাম, বাংলাদেশ। তথ্য ও ছবি-রাহে ভান্ডার মাল্টিমিডিয়া।

আজ দশ মাঘ

আজ দশ মাঘ বুধবার গাউছুল আলামিন দিবসে মা'আদুরীকে একাডেমিক শিক্ষালয়ে দাখিল করলাম। শাহজাদী ছৈয়দা মেহেরুন নিছা আদুরী প্লে- আল কুরআন একাডেমী কধুরখীল, বোয়ালখালী, চট্টগ্রাম। Copy Post: ছৈয়দ মশিউর রহমান রাহার (মা.)

মাসিক ছুফি বৈঠক - সীতাকুন্ড'স্থ ফৌজদারহাট

ফৌজদারহাট এলাকায় রাহে ভান্ডারী 'ছুফি বৈঠক' অনুষ্ঠিত। সীতাকুন্ড থানাধীন ফৌজদারহাট এলাকায়, রাহে ভান্ডার সিলসিলার অনুসারীদের ব্যবস্থাপনায়- মহান (৬ রজব ও ১০ মাঘ) বেছাল বার্ষিকী এবং (প্রতি বাংলা মাসের ০৫ তারিখ), গাউছে রাহে ভান্ডারী (ক.)'র স্মরণে মাসিক "ছুফি বৈঠক" (দরূদ-কিয়াম, ছা'মা মজলিস ও বিশেষ মোনাজাত) অনুষ্ঠিত হয়। ছদারত করেনঃ- সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা'র প্রতিষ্ঠাতা, ছিররুর রহমান মাখযানুল কোরআন, মোজাদ্দেদে তরিকত, মওলা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.) মহান দীক্ষাগুরু, রাহে ভান্ডার দর্শন দরূদ-কিয়াম পরিচালনা করেনঃ- আল্লামা মুফতি আব্দুস সাত্তার ছলিমপুরী ছা'মা সঙ্গীত পরিবেশনায়- বিশিষ্ট কাওয়াল আবু তালুকদার হাবীব তারিখ- ০৫ মাঘ ১৪৩০ বাং, ০৬ রজব ১৪৪৫ হিঃ, ১৯ জানুয়ারি ২০২৩ ইং, শুক্রবার বাদে এ'শা।    স্থান- বীর মুক্তিযোদ্ধা জহুর চৌধুরী বাড়ী,            ফৌজদারহাট, ছলিমপুর, সীতাকুন্ড, চট্টগ্রাম। ব্যবস্থাপনায়- চট্টগ্রাম দরবার শরীফ এর...

118th URS MUBARAK MAIZBHANDAR SHARIF

Today Holy 118th Urs Mubarak of Gausul Azam Hazrat Maulana ShahSufi SYED AHMED ULLAH SHAH Maizbhandari (Q.S.A.) #Maizbhandar #MaizbhandarSharif #Urs #UrsMubarak #UrsSharif #Tasawwuf #Sufism #التصوف #Islam --------------------------------------      আজ মহান ১০ মাঘ ১৪৩০, ২৪ জানুয়ারী ২০২৪। কোটি কোটি ভক্ত-অনুরক্তের মিলনমেলা। *********************** আজ উপমহাদেশের প্রখ্যাত পীরে কামেল, মাইজভান্ডারী ত্বরিকার মহান প্রবর্তক, হযরত গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ শাহ মাইজভান্ডারী (ক.) প্রকাশ হযরত কেবলায়ে কাবা’র ১১৮তম পবিত্র বার্ষিক ওরছ শরীফ। হযরত কেবলা কাবা ১৮২৬ সালে ১৪ জানুয়ারী (১ম মাঘ, ১২৩৩ বাংলা সন) চট্টগ্রাম শহর হতে ৪০ কিলোমিটার উত্তরে তৎকালীন প্রত্যন্ত মাইজভান্ডার গ্রামে জন্ম গ্রহণ করেন।তার পিতার নাম সৈয়দ মতিউল্লাহ মাইজভান্ডারী ও মাতার নাম সৈয়দা খায়রুন্নেছা। তার পারিবারিক নাম ছিল সৈয়দ আহমদ উল্লাহ। তিনি ২৩ জানুয়ারী ১৯০৬ সালে ওফাত লাভ করেন। তাঁর পুর্ব পুরুষ সৈয়দ হামিদ উদ্দিন, গৌড়নগরে ইমাম এবং কাজীর পদে নিয়োজিত ছিলেন। তিনি গৌড় নগরে মহামারীর কারণে ১৫৭৫ সনে চট্রগ্রামের পটিয়া থানার কাঞ্চন নগর...

মানব দেহের পঞ্চ নফস - ১-নফসে আম্মারা ২-নফসে লাউয়ামা ৩-নফসে মোৎমায়েন্না ৪-নফসে মূলহেমার ৫-নফসে রাহমানিয়া

মানব দেহের পঞ্চ নফস """"""""""""""""""""''''"''''"""""""""' ১-নফসে-আম্মারা ২-নফসে-লাউয়ামা ৩-নফসে-মোৎমায়েন্না ৪-নফসে-মূলহেমার ৫-নফসে-রাহমানিয়া নফস এই পাঁচটি পর্যায়! পবিত্র কোরআন মাজিদে এ তিনটি নফসের কথা স্পষ্ট ভাবে পাওয়া যায় 'নফসে আম্মারা' 'নফসে লাউয়ামা' ও 'নফসে মোৎমায়েন্না'। চতুর্থ নফসটি হচ্ছে 'নফসে মূলহেমার' আর পঞ্চম নফসটি হচ্ছে 'নফসে রাহমানিয়া' যা সাধন বলে জানা যায়। তো আসুন এবার কিঞ্চিৎ ব্যাখ্যা জেনে নেই। ১/ নফসে আম্মারা : যে নফস আত্মশুদ্ধির কোনরূপ ধারধারে না, যাতে তার সাময়িক আনন্দ ও সুখ তাতেই সে মত্ত থাকে এবং দুনিয়াকেই তার একমাত্র কাম্য ও লক্ষ্যরূপে রেখে জীবনযাপন করে সেরূপ নফসকে 'নফসে আম্মারা' বলে। নফসে আম্মারা অসংখ্য প্রবৃত্তির দাস। আমিত্বের আবর্জনায় সে সম্পূর্ণ কলুষিত। ২/ নফসে লাউয়ামা : যে নফস আত্মশুদ্ধির জন্য সর্বপ্রকার অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে চল...